প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
পটিয়ায় কচুয়াই চেয়ারম্যান প্রার্থীর দোয়া কামনা ও মাজার জিয়ারত।

ফারুকুর রহমান বিনজু:পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় ১৬নং কচুয়াই ইউনিয়নের বিএনপির সমর্থক,বিশিষ্ট সমাজ সেবক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরের দোয়া কামনা ও মাজার জিয়ারত কর্মসুচি পালন করেন।
বুধবার (৭ই অক্টোবর) বিকাল আছরের নামাজের পর পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন হযরত শাহজাহান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ জেয়ারত করেন চেয়ারম্যানপ্রার্থী আবদুল কাদের।কোমলমতি মাদ্রাসার ছাত্রদের নিয়ে অনুস্টিত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মৌলনা জাকের উল্লাহ আজিজী।
এতে সভাপতিত্বে করেন কচুয়াই বিএনপির ধর্মীয় সম্পাদক নুরুল আলম ফকির। উপস্থিত ছিলেন, বিএনপির নেতাদের মধ্যে জেবুল হোসেন কালু,মোহাম্মদ আলী,সোলাইমান,নুর মিয়া, আবুল কালাম, শামসুল আলম,জাকির আহমদ,শাহ আলম,মো:আজিজ সহ প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের বলেন, আমি ৪৫বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।তাই আমি তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নের জন্য কচুয়াই ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী হতে চায়। আমি নির্বাচিত হলে এলাকায় শহীদ জিয়াউর রহমানের আর্দশ বাস্তবায়ন করবো।মদ,জুয়া,ইয়াবা,নেশাগ্রস্ত দ্রব্য বিক্রি দুর করবো।সমাজে অশ্লীলতা, বেহেয়াপনা,চাল চলন করতে দেবোনা।আমি নির্বাচিত হলে কচুয়াই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট